ভারতের শীর্ষ ‘সন্ত্রাসী’দাউদ ইব্রাহিমের সহযোগী ও ভারতীয় নাগরিক আবদুল রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া বুধবার এ আদেশ দেন।
বুধবার দুপুর ১টায় ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদশর্ক গোলাম রসুল।
খিলগাঁও চৌরাস্তার ফ্লাইওভারের নিচ থেকে মঙ্গলবার ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আবদুল রউফ ওরফে দাউদ মার্চেন্টকে আটক করা হয়।
এসএইচ





