ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নামজারির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের মামলায় গাজীপুর সদরের এসিল্যান্ড মো. খয়বুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুরে দুদকের নিয়মিত সভায় এই চার্জশিট অনুমোদন দেয়া হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
চার্জশিটভুক্ত ৭ আসামিরা হলো-গাজীপুর সদর এসিল্যান্ড মো. খয়বুর রহমান,সাবেক এসিল্যান্ড মো. আবদুল লতিফ, সাবেক এসিল্যান্ড মো. আবদুল হাই শিকদার, সাবেক কানুনগো মো. জহিরুল হক, সাবেক নামজারি সহকারী মো. রুহুল আমিন, সাবেক অফিস সহকারী মো. আবু সাহিদ এবং এই জালিয়াতির মাধ্যমে ২৬ শতাংশ জামর মালিক দাবিকারী মো. হারুন।
অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে গাজীপুর সদরে কয়েক কোটি টাকা মূল্যের ২৬ শতাংশ সরকারি জমি মো. হারুন এর পিতা মৃত সরাফত আলীর নামে রেকর্ড করে নাজজারি করা হয়েছে। হারুনের ঠিকানা গাজীপুর জেলার জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামে।
এই জালিয়াতির ঘটনায় দুদক ২০১১ সালের ২০ অক্টোবর জয়দেবপুর থানায় দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করে। মামলা নং-৮৪।
দুদকের সহকারী পরিচালক মো. সামছুর আলম দীর্ঘ তদন্ত শেষে ওই ৭ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে প্রতিবেদন জমা দেন। আজ দুদকের সভায় চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়।
[b]ঢাকা,একে,৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
গাজীপুরের এসিল্যান্ড খয়বুরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নামজারির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের মামলায় গাজীপুর সদরের এসিল্যান্ড মো. খয়বুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের নিয়মিত সভায় এই চার্জশিট অনুমোদন দেয়া হয়
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন ভ্যান থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।















