হামলা, ভাঙচুর, সংখ্যালঘু ও নারী নির্যাতনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের মেয়াদ ১ বছর বাড়িয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে উক্ত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয়েছে।

বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

২০০৬ সালের ৩১ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে এ হামলা ভাঙচুর ও নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি ২০০৭ সালের ১৯ মার্চ সালাউদ্দিন কাদেরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ৭ মার্চ এ মামলায় চার্জশিট দাখিল করা হয়।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ