রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করা হবে।
রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণকাজ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এস











