রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, “আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে। এই ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন।”  

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার।

এমবি