লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসী সিজান বাহিনীর সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চার পুলিশ সদস্যকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্য ৬ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক আহত ও আটকদের নাম পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ ঘটনায় ১০ জন আহত হন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ