রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রের নিহতের ঘটনায় পিয়াস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এরআগে গত রাতে সুজন নামে একজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আতিউর রহামান।

তিনি জানান, আজ দুপুর ২টার দিকে মিরপুর থেকে পিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গত রোববার রাতে মিরপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয় মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইমন সরকার (১৪)।

ইমনের স্বজনেরা জানান, মিরপুর ৬ নম্বরের এ ব্লকে রাত সাড়ে আটটার দিকে বাসার পাশে আড্ডা দিচ্ছিল ইমনসহ চার-পাঁচজন। এ সময় তিন-চারজন সেখানে এসে ছুরিকাঘাত শুরু করে।

পরে রাত ১০টার দিকে ইমনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের বাবা বাবা কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি দায়ের করেন।

এব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সালাহউদ্দীন খান জানান, পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে। পিয়াস নামে একজনকে আটক ও সুজন নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ