শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে ১১৮ জন, তেজগাঁও থেকে ৬২, ওয়ারী থেকে ৪৬, রমনা থেকে ৪২, লালবাগ থেকে ৪১, মতিঝিল থেকে ৩৯, উত্তরা থেকে ৩৮ এবং গুলশান বিভাগ থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পাঁচজন এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা ও ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এস











