নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনায় আটক ৩জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আটক তিনজনের মধ্যে রয়েছে প্রধান আসামী নুর হোসেরন শ্যালক টিপু, দেহরক্ষী মিন্টু এবং সহযোগী শাহজাহানের স্ত্রী মোমেনা। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এই ৩ জনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, নরসিংদী থেকে গত বুধবার রাতে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
আটক ৩ জনকে ৩ দিনের রিমান্ড
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনায় আটক ৩জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত
জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযোদ্ধা সাবেক এমপি ঠুনকো অপরাধে মেজর আখতারুজ্জামানের রিমান্ড কেন?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।















