বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন কোন মামলায় গ্রেপ্তার ও হয়রানি না করা সংক্রান্ত  হাইকোটের  আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
একইসঙ্গে আপিল আদালতে সরকারের করা লিভ টু আপিল গ্রহণ করে শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, হাইকোটে মিজা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন করে কোন মামলায় গ্রেপ্তার ও হয়রানি না করতে নিদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বাতিল চেয়ে আপিল  করেছে। আদালত বলেছেন, এ বিষয়ে আইনগত ব্যাখা প্রয়োজন। তাই আগামী ১৮ ফ্রব্রুয়ারি শুনানির জন্য পরবরর্তী দিন ঠিক করেছেন আদালত।
গত ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনটি মামলায় যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া হয়রানি ও গ্রেপ্তার না করতে আদেশ দেন।
এ আদেশের বাতিলের আবেদন চেয়ে গত ২২ জানুয়ারি আপিল করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া গত ২০ জানুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রমনা থানার এক মামলায় আট সপ্তাহের আগাম জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]