যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা ব্যতীত দুই ধরনের ভিটামিন এ ক্যাপসুল বিতরণ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে এ আদেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
২০১২ সালে দুই ধরনের (লাল ও নীল রঙের) মোট দশ কোটি পিস ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করে। সেগুলোর কোনো ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি।
বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘এবারও অনুমোদনবিহীন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের মুখে’ শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনটি আদালতের নজরে আসায় ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ওই ভিটামিন এ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন হাইকোর্ট।
ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





