শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি ও বন্যাদুর্গত বিভিন্ন পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে এ খাদ্য সহায়তা কার্যক্রম আয়োজন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, দৌলতপুর উপজেলা শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরোজ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুস্তাফিজুর রহমান বুলবুলসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা পেয়ে বন্যাকবলিত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
এস





