জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবককে দেশিয় তৈরী এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের পাহাড়ী অঞ্চল উত্তরণ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনার ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, জাহাঙ্গীর ২০০৭ সালে শহরে বিজিবি (সাবেক বিডিআর) ক্যাম্প এলাকার হত্যাসহ ডাকাতি মামলা এবং ২০১৪ সালে শহরের তিন লাখ টাকা ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি। জাহাঙ্গীর শহরের ত্রাস রকি বাহিনীর সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

এমকে