সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন করে নিয়োগ পাওয়া ৩ জন বিচারপতি শপথ নিয়েছেন।

আজ (০৯ অক্টোবর) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপতথ পড়ান।

শপথ নেওয়া ৩ জন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।  

আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন’সহ ৪ বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

নতুন ৩ জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের  আপিল বিভাগের বিচারপতি হলেন ৭ জন।    

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। পরে সোমবার (০৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।  

এমবি