রাজধানীর মিরপুর থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৬১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান এ খবর জানান।

তিনি জানান, বিকেল ৫টার দিকে মিরপুরের পাইকপাড়ায় র‍্যাব-৪-এর কার্যালয়ে ওই ৬১ জনের বিষয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমবি