ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার ২৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে ফেনী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আনাম এ নিদের্শ দেন।
পুলিশ জানায়, সকালে ফেনী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের হাজির করা হয়। এসময় জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুলকে গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





