দশম জাতীয় সংসদ অধিবেশন আহ্বানের প্রতিবাদে কালো পতাকা হাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।
বুধবার দুপুর ১২টায় শুরু হওয়া এ মানববন্ধন চলবে দুপুর ১টা পর্যন্ত।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার শাখার সভাপতি ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
মানববন্ধনে অ্যাডভোকেট মহসীন মিয়া, খোরশেদ আলম, মাসুম আহম্মেদ তালুকদার, আবুল কালাম খানসহ প্রায় দুইশতাধিক আইনজীবী অংশ নিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]