নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার সালেহ রহমান সীমান্তের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।
গত ২৪ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে জামিন দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে মর্মে জানানোর কারণে জামিন পাওয়ার পরও তাকে জেল থেকে ছাড়েনি কারা কর্তৃপক্ষ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী গত বছরের ৬ মার্চ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। দুইদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। সে রাতেই সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি।
ঢাকা, কেএ, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





