কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় সিটি ব্যাংক লি: আরো ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বুধবার উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
সিটি ব্যাংকের ওই ৫ কর্মকর্তারা হলেন; সাবেক ইভিপি ও হেড অব ক্রেডিট সাব্বির আহমেদ, ক্রেডিট ডিভিশনের সাবেক ভিপি একেএম হাসানুজ্জামান, সাবেক এফভিপি মাহফুজুর রহমান, সাবেক এভিপি সৈয়দ মাহমুদুল হাসান সালেহ ও সাবেক এসভিপি মোঃ শাহজাহান আলী।
ওই এক হাজার কোটি ঋণ জালিয়াতির মধ্যে দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
ফলে এবিষয়ে অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি সিটি ব্যাংকের কর্মকর্তাদের দফায় দফায় দুদকে হাজির হওয়ার জন্য তলবি নোটিশ পাঠায়।
আরো অভিযোগ রয়েছে, কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে ঋণ জালিয়াতিতে সহায়াতাকারী বাকী ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে।
একে/এসএইচ





