নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কবির বাহিনীর প্রধান ছালি কবিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার নবীনগর এলাকা থেকে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের হাজী বাড়ির মো. নূর নবীর ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, শীর্ষ সস্ত্রাসী ছালি কবিরকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

দুপুর ১২টায় তাকে বেগমগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ছালি কবিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে।

সর্বশেষ সস্ত্রাসী নাছির উদ্দিন নাশু হত্যা মামলার তিন নম্বর আসামী করা হয়েছে তাকে। নাশু হত্যার ঘটনার পর তিনি নবীনগরে গিয়ে আত্মগোপন করেন। রাতে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হবে বলেও জানান ওসি আইনুল হক।

জেএ