মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন আদালত। ফলে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকলো। সোমবার সকাল ৯টায় সুপ্রিম কোর্ট এ রায় দেন।

এর আগে রোববার সকাল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও  রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য তিন সদস্য ছিলেন, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

এআর