রাজধানীর আগারগাঁও মিজান রোডস্থ ১৪৭/৫ নং বাসার গেটের সামন থেকে বিক্রয়ের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি রিভালবার, ১টি পাইপগান ও ১টি মেগজিনসহ সোহাগ (১৯) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

বুধবার তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মারূফ।
তিনি বলেন, গ্রেফতারকৃত সোহাগ একজন পেশাদার সন্ত্রাসী। সে ভোলার ব্যাংকেরহাট এলাকার বাবুল মিয়ার ছেলে। রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তিতে থাকত।

র‍্যাব কর্মকর্তা জানান, তাকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে মোবাইল ফোনের মাধ্যমে আস্ত্রের চাহিদা নিয়ে তার যোগান দিত। তার বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এআই/জেএ