ধর্মঘট প্রত্যাহারের ফলে এলপিজি সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে; অন্য উৎসগুলোও অনিশ্চিত।

এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানান জ্বালানিমন্ত্রী।

এস