রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশের এইআই আবদুস সাত্তার ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কিভাবে তাদের মৃত্যু হয়েছে এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রূপনগর থানাধীন বনরুপা আবাসিক এলাকার ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন এসআই আব্দুস সাত্তার। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ওই বাড়ির দরজা ভেঙ্গে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রুপনগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রুপনগর থানার ওসি শহীদ আলম জানান, এসআই  সাত্তার পল্লবী থানায় কর্মরত ছিলেন। ঈদের পর তিনি বাড্ডা থানায় বদলী হন। এলাকাবাসী জানিয়েছে ওই বাসায় তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন।

এমবি