ঢাকার ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা হাজি মো. আলীম হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
হত্যাকাণ্ডের ১৭ বছর পর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাঈদ আহমদ, রশিদ আহমদ, ফরিদ আহমদ, মো হারুন, মো. সিরাজ, শিবলু, শওকত ও কামাল। এদের মধ্যে সাঈদ, রশিদ ও ফরিদ তিন ভাই। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
মামলার আট আসামির সবাই জামিনে ছিলেন। রায়ের সময় শিবলু, শওকত ও কামাল আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি বিকালে মোটরসাইকেলে করে যাওয়ার পথে আজিমপুর রোডে গোরে শহীদ মাজার ও মসজিদ সংলগ্ন এলাকায় হামলার শিকার হন আলীম।
সন্ত্রাসীদের গুলি ও চাপাতির কোপে আলীম নিহত হন। গুরুতর আহত হন একই মোটরসাইলে থাকা তার ভাই নাজিম।
পরদিন সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো চার/পাঁচ জনকে আসামি করে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই হাজি মো. বদির উদ্দিন।
১৯৯৩ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর লালবাগ এলাকায় ইফতারের আগে কমিশনার আলীমকে গুলি করে হত্যা করা হয়।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
কমিশনার আলীম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
ঢাকার ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা হাজি মো. আলীম হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের ১৭ বছর পর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে বিস্তারিত তথ্য চায় সংসদীয় কমিটি
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল নতুন তথ্য
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে দেশটির কারাগারে আটক ছিলেন। তবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো কনস্যুলেটের একটি গোপনীয় নথিতে এসব তথ্য উঠে এসেছে।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত সংবাদ ও তথ্য প্রচারকারী একটি মাধ্যম।
















