পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, কথাশিল্পী হাসান আজিজুল হকসহ ৮ ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) নামের সংগঠনটির প্যাডে এ হত্যার হুমকি দেয়া হয়।
চিঠিতে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীকেও ওই ৮ জনের তালিকায় রাখা হয়েছে।
একই ধরনের চিঠির অনুলিপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম
সোমবার সকালে চিঠিটি সানশাইন পত্রিকার কার্যালয়ে এসে পৌঁছে। আরো যাদের হত্যা করা হবে বলে চিঠিতে নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসএইচ





