টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জামিন দেননি আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৩ এপ্রিল হাইকোর্ট রুলসহ আমানুরকে অন্তর্বর্তী জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে, যা ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য ওঠে।
সেদিন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন এবং জামিন চার মাসের জন্য স্থগিত করেন।
এ অবস্থায় ২৩ আগস্ট আপিল বিভাগের দেওয়া আদেশ সংশোধন চেয়ে আমানুর রহমানের পক্ষে আবেদন করা হয়।
পরবর্তী সময়ে আবেদন দুটি শুনানির জন্য ওঠে। আদালত ১৫ অক্টোবর শুনানির জন্য দিন রাখেন। এ দিন সময় আবেদনের পরিপ্রেক্ষিত আদালত ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।
জেড





