একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আইনজীবী মিজানুল ইসলাম বলেছেন, এ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আমরা আপিলে যাবো।

রোববার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমার ক্লায়েন্ট বলছেন এটি একটি মিথ্যা মালায় সাজানো রায়। এছাড়া এটি একটি দ্বিধা বিভক্ত রায়। ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন না। প্রসিকিউশন পক্ষ তিনি চট্টগ্রামে ছিলেন এমন প্রমাণও দাখিল করতে পারেননি।  

উল্লেখ্য, রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাশেম আলীকে ২টি অভিযোগে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪ নম্বর অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এএইচ/জেআই