হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় এলমন হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গ্রীন চ্যানেল এলাকা থেকে এলমন হোসেনকে আটক করা হয়। পরে তার লাগেজ ও শরীর তল্লাশি করে এক কেজি চারশ’ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি মালয়েশিয়া এয়ারলাইন্সে করে দুবাই থেকে এসেছেন বলে জানান। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
এলমনকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





