পাবনার হেমায়েতপুর ইউনিয়নে ছায়দার রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া এলাকায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সবাই মসজিদে নামাজ পড়ায় ব্যস্ত ছিলেন। এই ফাঁকে কে বা কারা ছায়দার রহমানকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এবিএস