হবিগঞ্জের চাঞ্চল্যকর জেলা তরুণলীগের সভাপতি পাভেল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ ২টায় এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হবিগঞ্জের ব্যবসায়ী পাভেল আহমদ ও আবদুর রউফ। অপরদিকে যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মীর আবদুল কাদির, শাহীন মিয়া ও নিহত পাভেলের ব্যবসায়িক অংশিদার গোলাম জিলানী।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দৈনিক লোকালয় বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল হক সোহেল, আবদুল কাদির ও আবদুর রাজ্জাক রাজুকে মুক্তি দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালের ২২ নভেম্বর হবিগঞ্জ সদরের পুরাতন হাসপাতাল এলাকায় পাভেল আহমদের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজরাতুল নাঈম বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
[b]সিলেট জিই ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
হবিগঞ্জের চাঞ্চল্যকর জেলা তরুণলীগের সভাপতি পাভেল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত।





