ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ।

এক রিট আবেদনের শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন ও মির্জা হোসাইন হায়দার। 

একই সঙ্গে আদালত ভিসি নির্বাচনে সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

এমএনজে