শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)। তারা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাসিন্দা।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাসে করে কয়েকজন যাত্রী স্বর্ণ নিয়ে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকের এলাকায় চেক পোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের দুই নারী যাত্রীর কোমর থেকে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনার বার ও রোল আকৃতির পাতগুলো জব্দ করা হয়।’

ওসি আরও বলেন, ‘উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে ৭৫টি স্বর্ণের বার এবং ৫৪টি স্বর্ণের রোল রয়েছে। যার মূল্য ৮ কোটি টাকার উপরে।’

এন