নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের অন্যতম ঘনিষ্ঠজন ও বান্ধবী হিসেবে পরিচিত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিদ্ধিরগঞ্জের জুয়েল নামের এক যুবক হত্যা মামলায় নীলাকে সোমবার সকালে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনের আদালতে শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন রিমান্ডের বিষটি নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা জুয়েল নামের এক যুবক হত্যা মামলায় জড়িত সন্দেহে নীলাকে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আজিবপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়।
জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সকাল ৭টায় নীলাকে তার বাসা থেকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় আনা হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ মে নীলাকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ডিবি পুলিশ।
[b]ঢাকা, ২৬ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
নূর হোসেনের বান্ধবী নীলা ৩ দিনের রিমান্ডে