ঢাকা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একইসঙ্গে তার এসএসসি পরীক্ষা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে পল্লবী থানায় দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম স্নিগ্ধা চক্রবর্তীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

শুনানি শেষে আদালত ফের রিফাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তাকে সতর্কতার সহিত জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।

জেআই