বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে শনিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে আখতার হোসেনকে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেফতার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

মামলায় ১ নম্বর আসামি করা হয় আখতার হোসেনকে। ওই মামলায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম খান গত বুধবার (১৪ এপিল) আখতারকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমবি