দৈনিক জনকণ্ঠ-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের আদালত অবমাননার মামলা শুনানির জন্য প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ গঠনের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জনকণ্ঠ পত্রিকার পক্ষে বেঞ্চ পুনর্গঠনের আবেদন জানান অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২৯ জুলাই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা নিয়ে বিরূপ মন্তব্য করায় জনকণ্ঠ পত্রিকার সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে রুল জারি করেন আপিল বিভাগ।
ইআর





