আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

তিনি জানান, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধানমন্ত্রীর শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানার মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় শেখ হাসিনা বিচার বিভাগে তার অবদানের কথা স্মরণ করেন।

তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমবি