রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে ভেজাল মশলা বিরোধী অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। এতে সহযোগীতা করছেন র‌্যাব-২ এর সদস্যরা।

আনোয়ার পাশা বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের মধ্যে ভেজাল মশলা বিক্রির প্রবণতা বেড়ে গেছে। তাই এই অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ঢাকা, জেইউ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ