সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

শিল্প খাতের ক্ষতি রুখতে কঠোর অবস্থানের তাগিদ
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, দেশীয় পোশাক খাতকে উসকে দিয়ে শিল্পের অপপূরণীয় ক্ষতি করার একটি চক্রান্ত চলছে। তিনি বলেন, “পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিক কখনোই শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের দাবি বা অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো সাধারণ শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত হতে পারেন না।”
৬০০ কারখানা বন্ধ ও শীত মৌসুমের সম্ভাবনা নিয়ে শঙ্কা
পোশাক খাতের বর্তমান সংকট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “ইতোমধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনেই শীত মৌসুম যে সময়টায় তৈরি পোশাক খাতে ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি হয়। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই শিল্পকে ধ্বংস করার পেছনে গভীর কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।”
এ সংকট নিরসনে এবং দেশের অর্থনীতি রক্ষা করতে তিনি মালিক, শ্রমিকসহ পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল, আন্তরিক ও সর্বোচ্চ সতর্ক থাকার জোর আহ্বান জানান। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকারকেও অবিলম্বে কঠোর ও কার্যকর অবস্থান নেওয়ার তাগিদ দেন তিনি।
এমএম













