শুক্রবার (৩১ মার্চ ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ৪৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও ৮২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
এন





