আদেশ অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন শাখায় কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এস