বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালকে  কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর নগরীর পোর্টরোড এলাকায় পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ মামলার অন্যতম আসামি।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]