ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত যুবককে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, আজ সকালে দেওড়া গ্রামে রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি সাইদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে খুন করে লাশ এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠাব।’

তবে এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান।

এম বিল্লাহ