রাজধানীর বাড্ডা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানকালে এক ডিবি কর্মকর্তা হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনা ছাড়াও অভিযানে বোমা উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসআই শফিকুল বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দুটি দায়ের করেন।
এছাড়া মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা অভিযানে ‘সসপেন’ বোমাসহ ৫ ধরনের বোমা উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা প্রক্রিয়াধীন।
গত শুক্রবার রাত ৮টার দিকে বাড্ডায় জঙ্গি আস্তানায় অভিযানকালে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকীর (৪৫) ওপর হামলার ঘটনায় একটি এবং বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অপর একটি মামলা করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরকার।
এদিকে, পুলিশের অভিযানে আটক দুজকে ১০ দিনের রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।
এবি
অপরাধ
বাড্ডায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দুই মামলা
রাজধানীর বাড্ডা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানকালে এক ডিবি কর্মকর্তা হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনা ছাড়াও অভিযানে বোমা উদ্ধারের





