ভারতের সংগীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার আসামি দাউদ মার্চেন্টকে (৪৫) ফের গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে দুপুরে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়েছে।

এর আগে বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) সাইদুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান দাউদ মার্চেন্ট। মুক্তির পর গোয়েন্দা পুলিশ তাকে নজরদারিতে রাখে। পরে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ফের তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।

২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেফতার হওয়ার পর তিনি কারাগারে ছিলেন।

এএইচ