ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ঢাকার ধানমন্ডিতে বাসার সামনে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি।
ধানমন্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গুনিবিদ্ধ এনামুল ধানমন্ডির ১০/এ এর ৪৬নং বাড়িতে বসবাস করতেন। সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ৯/এ পৌছালে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। জড়িতদের খুঁজে বের করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ // জেআই





