মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ফোরকান মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের নাহিদুর রহমান ও আফতার হোসেন ওরফে চুতুর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সোমবার সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন।

তদন্ত প্রতিবেদনে পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তর ও দেশান্তরিত করা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় ৫টি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৩৪ জন সাক্ষী রয়েছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাহিদুর রহমান ও আফতার হোসেন ওরফে চুতুর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্মান্তর ও দেশান্তরিত করা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং অপহরণের তিনটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪০ জন সাক্ষী রয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান জানান, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বর্তমানে ১৯টি মামলায় মোট ২৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

কেএ/এসএইচ