যশোরের বেনাপোলে বিআরটিসির একটি বাস তল্লাশি করে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এসময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার দুপুর আনুমানিক পৌনে ২টায় স্বর্ণ উদ্ধারসহ তাদের আটক করা হয়।
সূত্র জানায়, বেনাপোলের লালজানিতে বিজিবি এ তল্লাশি চালায়।
ঢাকা, ২২ জুন, (টাইমনিউজবিডি.কম)// এসআর





