অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক চকবাজার শাখার সাবেক তিন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়।
আসামিরা হলেন, পুবালী ব্যাংক বেগম বাজার শাখার ম্যানেজার মো: নুরুল ইসলাম, নাজিম উদ্দিন রোড শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো: আইয়ুব আলী, সাবেক ম্যানেজার মো: হাসান আলী ও বাহিরের দালাল উত্তর পীরবাগের মো: নাছির উদ্দিন।
তাদের বিরুদ্ধে ১০ লাখ ২৫ হাজার ১৮০ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলার অনুমোদন দেয়।
কেএইচ





